English

চট্টগ্রামে ৪ দিনব্যাপী রিহ্যাব ফেয়ার শুরু ৩১ অক্টোবর

Date:

Share post:

চট্টগ্রামে “রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৪” আয়োজন করতে যাচ্ছে রিয়্যাল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অভ বাংলাদেশ (রিহ্যাব)।
চট্টগ্রাম নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-এর মেজবান বল রুমে ৪ দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে আগামী ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর ২০২৪ পর্যন্ত।
এ মেলা উপলক্ষ্যে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-এর সাথে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় গত ১৯ আগস্ট সোমবার।
এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন এবং হোটেল রেডিসন-এর সহকারী পরিচালক ও অপারেশন ইনচার্জ জমির উদ্দিন কোরেশী।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিহ্যাব পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ মোহাম্মদ মোরশেদুল হাসান, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম, মাঈনুল হাসান এবং সেনা হোটেল ডেভেলপমেন্ট লিমিটেড-এর সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু সাঈদ মোহাম্মদ আলী, হোটেল রেডিসন ব্লু সহকারী পরিচালক সরোয়ার আলম রাতুল, পারভেজ চৌধুরী প্রমুখ।
এবারের মেলায় অংশগ্রহণ করবে ডেভেলপার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং নির্মাণ সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানসহ আবাসন ব্যবসায়ের সাথে সম্পৃক্ত বিভিন্ন প্রতিষ্ঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

আপনার ছাদকৃষির সবজি-ফল বিক্রি করুন বাস্কেটে

🥬 আপনার ছাদে কি সবজি বা ফলমূল চাষ করেন? আপনার উৎপাদিত তাজা ফসলের জন্য খুঁজছেন একটি নির্ভরযোগ্য গ্রাহক? তাহলে আপনার...

শপিংব্যাগে ইলিশ মেলা

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি’র শপিংব্যাগে চলছে ইলিশ মেলা। এই মেলায় আকর্ষণীয় দামে পাওয়া যাচ্ছে রুপালি ইলিশ! বিভিন্ন সাইজের ইলিশের...

ডেক্সি বাড়ির জিইসি শাখায় তিন দিনের মেগা উৎসব

ডেক্সি বাড়ি’র জিইসি শাখা উদ্বোধন উপলক্ষে আগামী ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর জুড়ে থাকছে ছাড় আর নগদ উপহারের...

নানা স্বাদের পিঠা-রুটি রিদু’স কিচেনে

 পিঠা খেতে কে না ভালোবাসে? কিন্তু দোকানে তো সবসময় পিঠা পাওয়া যায় না। তাহলে উপায়? পিঠাপ্রেমীদের কথা মাথায়...