English

মিঠাইয়ে রেশমী জিলাপি পাওয়া যায় সারা বছর

Date:

Share post:

জিলাপি আমাদের অনেকের কাছেই প্রিয় একটি মিষ্টি। এই জিলাপির মধ্যে জনপ্রিয় একটি ধরন হলো রেশমী জিলাপি।

রেশমী জিলাপি সাধারণ জিলাপির চেয়ে আকারে কিছুটা ছোট, চিকন ও অত্যন্ত মচমচে হয়ে থাকে। এই জিলাপির প্যাঁচগুলো অত্যন্ত নিখুঁত ও রেশমি সুতার মতো চিকন করে তারপর কড়াইয়ের তেলে বা ঘিয়ে ভাজা হয়। এর সূক্ষ্ম ও মসৃণ গড়নের কারণেই একে ‘রেশমী’ জিলাপি বলা হয়।

রেশমী জিলাপি তৈরি হয় সাধারণত ময়দা, মাষকলাই ডাল, পোলাওয়ের চালের গুঁড়া, চিনি এবং সুগন্ধির জন্য মাল্টা বা গোলাপজল দিয়ে। চালের গুঁড়া ব্যবহারের কারণে এটি অনেক বেশি মচমচে হয়।

বাংলাদেশে সাধারণত রেশমী জিলাপি পাওয়া যায় রমজান মাসে। ইফতারের নানা সামগ্রীর মধ্যে তখন এটিরও বেশ চাহিদা থাকে।

মানসম্পন্ন মিষ্টি ও বেকারিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান মিঠাই-এর পরিচালক আলমগীর হোসেন সৈকত বলেন, “বছরের অন্যান্য সময়েও অনেকের কাছে রেশমী জিলাপির চাহিদা থাকে। শুধু রমজান মাস ছাড়া অন্য সময়ে এ জিলাপি পাওয়া না গেলে তাদের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তাই মিঠাই রেশমী জিলাপি তৈরি করে থাকে সারা বছরই।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

পাবনার ঐতিহ্যবাহী স্বাদে অঞ্চলিয়ার ঘি

পাবনার ঐতিহ্যবাহী স্বাদে এখন অঞ্চলিয়ার ঘি পাওয়া যাচ্ছে অনলাইনে। এই ঘি সরাসরি কারখানা থেকে কুরিয়ারে আপনার দোরগোড়ায় নিরাপদে পৌঁছে...

চট্টগ্রাম স্টেডিয়ামের রোদেলা বিকেলে পূজা স্পেশাল ডিনার

🍽️ দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের স্টেডিয়াম মার্কেটের রোদেলা বিকেল রেস্তোরাঁয় উপভোগ করা যাবে পূজার স্পেশাল মেন্যু। 🍽️ এগুলো হলো 🔵...

ভারতের বেঙ্গালুরুর বিখ্যাত এস্টার আরভি হসপিটাল চিটাগং ট্রাভেল মার্টে

💥 বন্দরনগরী চট্টগ্রামে আগামী ৮-১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম ‘ছুটি বে চট্টগ্রাম আন্তজার্তিক পর্যটন মেলা – ২০২৬’। 👉...

থাইল্যান্ডের বিখ্যাত ভেজথানি হাসপাতালের তথ্য সেবা এখন চট্টগ্রামে

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত ভেজথানি ইন্টারন্যাশনাল হসপিটালে চিকিৎসার ব্যাপারে তথ্য সহায়তা দিচ্ছে চট্টগ্রামের স্বনামধন্য স্বাস্থ্য বিষয়ক তথ্য সেবা...