💥 বন্দরনগরী চট্টগ্রামে আগামী ৮-১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম ‘ছুটি বে চট্টগ্রাম আন্তজার্তিক পর্যটন মেলা – ২০২৬’।
👉 নগরীর ‘দি পেনিনসুলা চিটাগং’ হোটেলে ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা ‘দি বাংলাদেশ মনিটর’আয়োজিত এই মেলায় অংশ নিচ্ছে চট্টগ্রামের স্বনামধন্য স্বাস্থ্য বিষয়ক তথ্য সেবা প্রতিষ্ঠান এশিয়ান ট্যুরিজম ইন্টারন্যাশনাল।
এই স্টলে পাওয়া যাবে ভারতের বেঙ্গালুরুর জেপি নগরের বিখ্যাত এস্টার আরভি হসপিটাল, ফরটিস হাসপাতাল এবং থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালসহ স্বনামধন্য আরো হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্য সেবা সম্পর্কে তথ্য।
👉 তাছাড়া তিন দিনব্যাপী এই মেলায় আরো অংশ নেবে দেশ-বিদেশের খ্যাতনামা ট্রাভেল এজেন্টস, ট্যুর অপারেটরস, হোটেলস, রিসোর্টস, বিনোদন কেন্দ্র, হাসপাতাল ও অন্যান্য পর্যটন সেবা প্রদানকারী সংস্থা।
👉 দর্শনার্থীদের মেলায় ঢুকতে কোনো প্রবেশ মূল্য লাগবে না তবে যারা আগে থেকে রেজিস্টার্ড দর্শক হিসাবে তালিকাভুক্ত হবেন তাদের জন্য রয়েছে র্যাফল ড্রতে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ।
রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন
এই পর্যটন মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

