চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকার হাইওয়ে প্লাজার ১ম ফ্লোরে চালু হয়েছে আধুনিক পুরুষদের গ্রুমিং সেলুন গ্রুমেক্স।
গত ২ ফেব্রুয়ারি সেলুনটির গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গ্রুমেক্স সেলুনের স্বত্বাধিকারী ইমরান কালাম ও আশরাফ উদ্দিন বলেন, “আমরা আমাদের গ্রাহকদের সর্বোচ্চ গুরুত্ব দিই। গ্রাহকরা যেন সবসময় সেরা ও মানসম্মত সেবা পান, সেটাই আমাদের প্রধান লক্ষ্য।”
গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে গ্রুমেক্স সেলুনে গ্রাহকদের আকর্ষণীয় অফার দেয়া হচ্ছে। এই সেলুনে অভিজ্ঞ ও প্রশিক্ষিত কর্মীদের মাধ্যমে হেয়ার কাটিং, বিয়ার্ড ট্রিমিং, হেয়ার ও বিয়ার্ড স্টাইলিংসহ বিভিন্ন মানসম্মত সেবা প্রদান করা হয়।

