English

পাঁচ দিন বন্ধ থাকবে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম

Date:

Share post:

আগামী পাঁচ দিন বন্ধ থাকবে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম। তবে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং সেবা রকেটের লেনদেন চালু থাকবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে কোর ব্যাংকিং সার্ভিসেস ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত সাময়িকভাবে বিরত রাখতে বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছে ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসি। এছাড়া ২০২৪ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৫ জানুয়ারি পর্যন্ত এজেন্ট ব্যাংকিং সার্ভিসেস সাময়িকভাবে বন্ধ রাখতে চায় ব্যাংকটি।

ডাচ্-বাংলা ব্যাংকের এই আবেদনে সম্মতি জ্ঞাপন করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ ব্যাংকটির কোর ব্যাংকিং সার্ভিসেস পাঁচদিন ও এজেন্ট ব্যাংকিং সার্ভিসেস সাতদিন সাময়িকভাবে বন্ধ থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি জ্ঞাপন করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জানুয়ারি থেকে বন্ধ থাকবে ব্যাংকটির কোর ব্যাংকিং সার্ভিসেস। আর গত ৩০ ডিসেম্বর থেকে বন্ধ রয়েছে ডাচ্-বাংলার এজেন্ট ব্যাংকিং সার্ভিস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

আপনার ছাদকৃষির সবজি-ফল বিক্রি করুন বাস্কেটে

🥬 আপনার ছাদে কি সবজি বা ফলমূল চাষ করেন? আপনার উৎপাদিত তাজা ফসলের জন্য খুঁজছেন একটি নির্ভরযোগ্য গ্রাহক? তাহলে আপনার...

শপিংব্যাগে ইলিশ মেলা

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি’র শপিংব্যাগে চলছে ইলিশ মেলা। এই মেলায় আকর্ষণীয় দামে পাওয়া যাচ্ছে রুপালি ইলিশ! বিভিন্ন সাইজের ইলিশের...

ডেক্সি বাড়ির জিইসি শাখায় তিন দিনের মেগা উৎসব

ডেক্সি বাড়ি’র জিইসি শাখা উদ্বোধন উপলক্ষে আগামী ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর জুড়ে থাকছে ছাড় আর নগদ উপহারের...

নানা স্বাদের পিঠা-রুটি রিদু’স কিচেনে

 পিঠা খেতে কে না ভালোবাসে? কিন্তু দোকানে তো সবসময় পিঠা পাওয়া যায় না। তাহলে উপায়? পিঠাপ্রেমীদের কথা মাথায়...