ওয়ালটনে পাল্টে নিন সচল কিংবা অচল প্রযুক্তি পণ্য

Date:

Share post:

এই সিজনে ক্রেতারা যেকোনো ব্র্যান্ডের সচল বা অচল ল্যাপটপ, ডেক্সটপ, অল-ইন-ওয়ান পিসি, মনিটর, প্রিন্টার, ট্যাব, স্পিকার, সিসিটিভি পণ্য বদলে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়ে ওয়ালটন ব্র্যান্ডের সমজাতীয় নতুন পণ্য কিনতে পারবেন। ৬ মাসের কিস্তি বা ইএমআইতে পণ্য ক্রয়ের ক্ষেত্রেও রয়েছে এই ডিসকাউন্ট সুবিধা। চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের যে কোনো ওয়ালটন শোরুম থেকে পণ্য কেনায় এই সুবিধা পাবেন ক্রেতারা।

সোমবার (৩ সেপ্টেম্বর) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘কম্পিউটার এক্সচেঞ্জ অফার সিজন-৪’ এর লঞ্চিং প্রোগ্রামে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে এক্সচেঞ্জ অফার সিজন-৪ এর উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম।

ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন পস্নাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ইভা রিজওয়ানা নিলু, ওয়ালটন ডিজি-টেকের এএমডি লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাজ্জাদ হোসেন, এনডিসি, পিএসসি, ওয়ালটন কম্পিউটার প্রোডাক্টের চিফ বিজনেস অফিসার (সিবিও) তৌহিদুর রহমান রাদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

পোষা প্রাণীর যত্ন-চিকিৎসায় চট্টগ্রাম স্পেশালাইজড ভেটেরিনারি কেয়ার

🐾 এখন অনেকেই কুকুর, বিড়াল সহ নানা রকমের প্রাণী পোষেন। নিজের পরিবারের একজন সদস্যের মতোই খাবার খাওয়ান, আদরযত্ন...

মিঠাইয়ে রেশমী জিলাপি পাওয়া যায় সারা বছর

জিলাপি আমাদের অনেকের কাছেই প্রিয় একটি মিষ্টি। এই জিলাপির মধ্যে জনপ্রিয় একটি ধরন হলো রেশমী জিলাপি। রেশমী জিলাপি সাধারণ...

পাবনার ঐতিহ্যবাহী স্বাদে অঞ্চলিয়ার ঘি

পাবনার ঐতিহ্যবাহী স্বাদে এখন অঞ্চলিয়ার ঘি পাওয়া যাচ্ছে অনলাইনে। এই ঘি সরাসরি কারখানা থেকে কুরিয়ারে আপনার দোরগোড়ায় নিরাপদে পৌঁছে...

চট্টগ্রাম স্টেডিয়ামের রোদেলা বিকেলে পূজা স্পেশাল ডিনার

🍽️ দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের স্টেডিয়াম মার্কেটের রোদেলা বিকেল রেস্তোরাঁয় উপভোগ করা যাবে পূজার স্পেশাল মেন্যু। 🍽️ এগুলো হলো 🔵...