English

পেনিনসুলা চিটাগংয়ে নস্টালজিক আড্ডার আসর “আড্ডা এন্ড নস্টালজিয়া”

Date:

Share post:

ঈদের আনন্দঘন উৎসবের পর, দ্য পেনিনসুলা চিটাগং সফলভাবে শুরু করেছে ঐতিহ্যবাহী বাঙালির আড্ডার অনন্য আয়োজন—‘আড্ডা এন্ড নস্টালজিয়া’।

এখানে পাওয়া যাবে চায়ের দারুণ অভিজ্ঞতার সাথে আকর্ষণীয় বাঙালি স্ন্যাকস বুফে। এটি স্পন্সর করছে ইস্পাহানি টি।

এই বিশেষ আয়োজনটি প্রাণবন্ত ওজোন লাউঞ্জে উদ্বোধন করা হয়েছে গতকাল ২৬ মার্চ বৃহস্পতিবার।

প্রধান অতিথি হিসেবে এটি উদ্বোধন করেন দ্য পেনিনসুলা চিটাগং-এর পরিচালক মুস্তাফা তাহসীন আরশাদ। এ সময় উপস্থিত ছিলেন দ্য পেনিনসুলা চট্টগ্রামের পরিচালক সাবেদুর রহমান, অপারেশন ম্যানেজার আনোয়ার পাশা এবং সকল বিভাগীয় প্রধানবৃন্দ।

মাত্র ১,৯৯৯ টাকা নেট মূল্যে আয়োজনটিতে রয়েছে মজাদার ক্রিস্পি স্ন্যাকস, লোভনীয় চাট এবং নস্টালজিক মিষ্টান্নের এক বৈচিত্র্যময় বুফে সাথে ইস্পাহানি চায়ের সুমিষ্ট সুবাস। ভিনটেজ উপাদান ও ঐতিহ্যবাহী ছোঁয়ায় সাজানো মনোমুগ্ধকর ডেকোরেশন আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে পুরোনো দিনের উষ্ণ স্মৃতিতে যেখানে প্রতিটি কোণেই রয়েছে নস্টালজিয়ার আবেশ।

পুরনো বাংলা গানের সুরে ‘আড্ডা এন্ড নস্টালজিয়া’ ইতোমধ্যেই হয়ে উঠেছে ঈদ-পরবর্তী সময়ের অন্যতম আকর্ষণীয় আড্ডাস্থল—পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোর এক অনন্য সুযোগ।

এটি চলবে প্রতি শুক্রবার ও শনিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বিস্তারিত জানতে: ০১৭ ৫৫৫৫ ৪৫৫৬

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

আপনার ছাদকৃষির সবজি-ফল বিক্রি করুন বাস্কেটে

🥬 আপনার ছাদে কি সবজি বা ফলমূল চাষ করেন? আপনার উৎপাদিত তাজা ফসলের জন্য খুঁজছেন একটি নির্ভরযোগ্য গ্রাহক? তাহলে আপনার...

শপিংব্যাগে ইলিশ মেলা

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি’র শপিংব্যাগে চলছে ইলিশ মেলা। এই মেলায় আকর্ষণীয় দামে পাওয়া যাচ্ছে রুপালি ইলিশ! বিভিন্ন সাইজের ইলিশের...

ডেক্সি বাড়ির জিইসি শাখায় তিন দিনের মেগা উৎসব

ডেক্সি বাড়ি’র জিইসি শাখা উদ্বোধন উপলক্ষে আগামী ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর জুড়ে থাকছে ছাড় আর নগদ উপহারের...

নানা স্বাদের পিঠা-রুটি রিদু’স কিচেনে

 পিঠা খেতে কে না ভালোবাসে? কিন্তু দোকানে তো সবসময় পিঠা পাওয়া যায় না। তাহলে উপায়? পিঠাপ্রেমীদের কথা মাথায়...